Latest: অনলাইনে ভর্তির আবেদন চলছে   |   একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। উদ্বোধনী ক্লাস- ২৪ সেপ্টেম্বর বৃহ:বার

Institution

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সুপরিচিত ভেন্ডাবাড়ি বাজারের প্রাণকেন্দ্রে ভেন্ডাবাড়ি মহিলা কলেজটি অবস্থিত। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি স্থানীয় সমাজকর্মী ও শিক্ষানুরাগীদের নিরলস প্রচেষ্টা এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় গড়ে উঠেছে। নিবেদিতপ্রাণ শিক্ষক ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় এটি নারী শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই কলেজটি উপজেলার ১৬টি কলেজের মধ্যে পাবলিক পরীক্ষায় ফলাফলের দিক থেকে শীর্ষস্থান অর্জনের গৌরব অর্জন করে; এছাড়া একাধিকবার দ্বিতীয় ও তৃতীয় স্থানও অধিকার করে। ভেন্ডাবাড়ি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মেডিকেল কলেজসহ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ পেয়ে নিজেদের ও এলাকার জন্য সুনাম বয়ে আনছে। মানসম্মত শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম প্রজন্ম গড়ে তুলতে কলেজটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর, ২০১৯ সালে কলেজটি এমপিও (MPO) তালিকাভুক্ত হয়েছে।

জাতি গঠনে নারী শিক্ষার প্রসারে কলেজটি তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আন্তরিকভাবে সচেষ্ট থাকবে। সকলের দোয়া ও সহযোগিতার জন্য কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞ; সবার ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা।

আমাদের সাথে যোগাযোগ করুন

ভেন্ডাবাড়ী, পীরগঞ্জ, রংপুর

+8801712685517

vendabariwomencollege5655@gmail.com

গুরুত্বপূর্ণ লিঙ্ক